সারাদেশ

ব্যাংকারকে মারধর, সার্জেন্ট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: করোনা রোধে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে নারায়ণগঞ্জে ব্যাংক কর্মকর্তা আবু সালেহকে মারধরের অভিযোগ উঠেছে পুলিশ সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত নারায়ণগঞ্জের সার্জেন্ট মো. শফিককে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তিনি নারায়ণগঞ্জ পুলিশ লাইনসে সংযুক্ত হয়েছেন।

রোববার (২৬ জুলাই) বিষয়টি জানিয়েছেন জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) সালেহ উদ্দিন আহমেদ।

ব্যাংক কর্মকর্তা আবু সালেহ বলেন, তিনি পরিবার নিয়ে ফতুল্লায় থাকেন। তিনি মোটরসাইকেল চালিয়ে কর্মস্থল আড়াইহাজার এলাকায় যাচ্ছিলেন। সাইনবোর্ডে গেলে সেখানকার চেকপোস্টে তাকে থামানো হয়। তখন সার্জেন্ট শফিক তাকে বলেছিলেন, রং সাইড দিয়ে আসায় তিনি ট্রাফিক আইন ভঙ্গ করেছেন। তাকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

ব্যাংক কর্মকর্তা আবু সালেহ দাবি করেন, জরিমানা করার পর তিনি পুলিশ কর্মকর্তা শফিকের কাছে জানতে চেয়েছিলেন, কোন ধারায় তাকে জরিমানা করা হয়। এ কথার পরপরই সার্জেন্ট শফিক তার গায়ে হাত তোলেন। তখন সেখানে থাকা আরও কয়েকজন পুলিশ সদস্য তাকে মারধর করেন।

এএসপি সালেহ উদ্দিন আহমেদ বলেন, ব্যাংক কর্মকর্তা আবু সালেহ উল্টো পথ দিয়ে আসায় তাকে জরিমানা করা হয়। একপর্যায়ে সার্জেন্ট শফিকও অপেশাদার আচরণ করে ব্যাংক কর্মকর্তা আবু সালেহর গায়ে হাতও তোলেন। তদন্ত সাপেক্ষে শফিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা