সারাদেশ

হাত খরচের টাকা না পেয়ে ছেলের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী : পটুয়াখালীর মহিপুরে হাত খরচের টাকা না পেয়ে বাবার ওপর রাগ করে মায়ের ওড়না পেঁচিয়ে সোহাগ বেপারী (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।

রোববার (২৬ জুলাই) রাত ১০টার দিকে মৎস্য বন্দর আলীপুর বাজারের নিজ বাসার এ ঘটনা ঘতে। সোহাগ ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সোহাগ আলীপুরের বাসিন্দা আনোয়ার বেপারীর ছেলে।

পরিবার থেকে জানা গেছে, রোববার রাত ৯ টার দিকে বাবার কাছে হাত খরচের টাকা চায় সোহাগ। টাকা না দেয়ায় রাগ করে বাসা থেকে বের হয়ে যায় ছেলে। রাত ১২টায় বাসায় না আসায় খোঁজ করতে বের হয় পরিবারের সদস্যরা। পরে পাশে থাকা ভাড়াটিয়ার বাসায় গিয়ে ফ্যানের সঙ্গে মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। মহিপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠায়।

প্রতিবেশী সাইফুল ইসলাম পান্না মোল্লা বলেন, সোহাগ এর আগেও দুইবার বিষপান করে এবং একবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলো।

আরেক প্রতিবেশী স্বপন শিকদার জানায়, সোহাগের মানসিক অবস্থা ভালো ছিলো না।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা