সারাদেশ

সিরাজগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১১

নিজস্ব প্রতিবেদক,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঘোরজান ইউনিয়নে দোকানের পাওনা টাকাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ঘটনায় ১১ জন আহত হয়েছেন।

রোববার (২৫ জুলাই) এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন, আবদুল রহমান মুনশি (৬০), রাজু মিয়া (৩০), সাদ্দাম (৩২), আবদুল মজিদ (৫৫), আবদুল হক (৪৫), হজরত আলী (৩৬), হাসান (৩৫), মো. জাহেদুল ইসলাম (৩০), হুমায়ূন (৪০), মোকলেস (৫০), শহিদুল (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দোকানের পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে ২৫ জুলাই সকালে মুনশি গ্রুপ ও ব্যাপারী গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় মুনশি গ্রুপের সাতজন ও ব্যাপারী গ্রুপের চারজনসহ মোট ১১ জন আহত হন। উভয় গ্রুপের আহতের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হলে স্থানীয়রা উদ্ধার করে চৌহালী স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে চৌহালী থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন-খবর শুনে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি, তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা