সারাদেশ

বকশীগঞ্জে লকডাউন কার্যকরে মাঠে প্রশাসন

নিজস্ব প্রতিবেদক,জামালপুর: করোনা সংক্রমণ প্রতিরোধে জামালপুরের বকশীগঞ্জে চলমান ১৪ দিনের লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সাথে মাঠে কাজ করছে প্রশাসন ও জনপ্রতিনিধিরা।

রোববার (২৫ জুলাই) সকালে বকশীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাণিজ্যিক এলাকাগুলোতে লকডাউনের বিধিনিষেধ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন অবগত করতে মাঠে নামেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা।

এ সময় তার সাথে ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, ভাইস চেয়ারম্যান জুম্মান তালুকদার, নারী ভাইস চেয়ারম্যান মাসুমা স্মৃতি, পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর,স্থানীয় জনপ্রতিনিধি,ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ,পুলিশ ও বিজিবি সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা বলেন, বকশীগঞ্জ উপজেলাবাসীকে করোনাভাইরাস থেকে সুরক্ষিত করতে আমরা মাঠে কাজ করছি। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে নয়,মাক্স পরা বাধ্যতামূলক। করোনা হতে বাঁচতে হলে মাক্স পড়তে হবে থাকতে হবে সামাজিক দূরত্ব বজায় রেখে। লকডাউন চলাকালে সরকার নির্দেশিত বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল ও জরিমানা করা হবে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা