সারাদেশ

বাসায় আটকে রেখে পতিতাবৃত্তি!

নিজস্ব প্রতিবেদক: একটি বাসায় আটকে রেখে তরুণীকে পতিতাবৃত্তি করতে দীর্ঘদিন ধরে বাধ্য করে আসছিল এক দম্পতি। সর্বশেষ এই অত্যাচার থেকে বাঁচতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে সাহায্যে চান ভুক্তভোগী। ঘটনাটি চাঁদপুর সদর এলাকার। পরে ৯৯৯-এর কলে চাঁদপুর সদর থানা পুলিশ ওই ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে।

রোববার (২৫ জুলাই) জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় চাঁদপুর সদর থানার ওয়ারলেস স্কুলের পাশের একটি ভবন থেকে কান্নাজড়িত স্বরে এক তরুণী (১৮) ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তার বাড়ি চাঁদপুরের মতলব থানায়। সাড়ে তিন মাস আগে তাকে মাহি এবং তার স্বামী রিপন তাদের বাসায় কাজের কথা বলে নিয়ে আসে।

কিন্তু তাকে দিয়ে ঘরের কাজের পরিবর্তে জোর করে পতিতাবৃত্তি করানো হচ্ছে। এ ধরনের কাজ করতে অস্বীকার করলে তাকে মারধর করা হয়। সে কৌশলে এক খদ্দেরের ফোন থেকে টয়লেটে লুকিয়ে ৯৯৯ এ ফোন করে। কলার ৯৯৯-এর কাছে তাকে উদ্ধারের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়।

আনোয়ার সাত্তার বলেন, ৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি চাঁদপুর সদর থানায় জানিয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানায়। সংবাদ পেয়ে চাঁদপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

পরে চাঁদপুর সদর থানার উপ-পরিদর্শক মো. রাশেদুজ্জামান ৯৯৯-কে ফোনে জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করেছেন এবং আটকে রেখে জোরপূর্বক পতিতাবৃত্তির অভিযোগে মাহি আক্তার বর্ষা ওরফে মাকসুদা বেগম মাহি (২৬) এবং তার স্বামী রিপন গনিকে আটক করেছেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা