সারাদেশ

পাটক্ষেতে মিললো যুবকের গলাকাটা লাশ 

নিজস্ব প্রতিনিধি, নওগাঁয় : নওগাঁয় পাটক্ষেত থেকে উজ্জ্বল হোসেন (২৫) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক ওই গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে।

রোববার (২৫ জুলাই) সকালে সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের বিলভবানীপুর গ্রামে থেকে লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, উজ্জ্বল হোসেন এলাকার একটি ডিশ লাইনে কাজ করতেন। প্রতিদিনই অনেক রাত করে বাড়ি ফিরতেন তিনি। শনিবার (২৪ জুলাই) রাতে তিনি বাড়ি ফেরেননি। রোববার সকালে ডিপের ঘরের পাশে পাটক্ষেতে তার লাশ দেখতে পান এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে তারা লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ওই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করেছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার...

মাদারীপুরের শিবচরে  তীব্র লোডশেডিং  : বিপর্যস্ত জনজীবন

মাদারীপুরের শিবচর উপজেলায় তীব্র লোডশেডিং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অপরদিকে...

মেট্রোরেলে নিরাপত্তায় ঢিলেমি

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহন মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতু...

গ্যাস সংকটে বিপর্যস্ত সিএনজি চালকরা

রাজধানীতে তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগে পড়েছেন সিএনজি অটোরিকশা চালকেরা। প্রত...

এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে সরকার: মীর শাহে আলম

ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরি...

হামের উপসর্গে মৃত্যু আরও ৩ শিশুর, আক্রান্ত ৯৬৭

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নি...

বলিউড ছেড়ে কৃষক হওয়ার পরিকল্পনা করেছিলেন ইয়ামি গৌতম

ক্যারিয়ারের শুরুতে সাফল্য পেলেও দীর্ঘ সময় কাঙ্ক্ষিত সুযোগের অভাবে বলিউড ছেড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা