সারাদেশ
দুটি কিডনিই নষ্ট

মেয়ের জন্য বাঁচার আকুতি

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী: রাবেয়া আক্তারের দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। তিনি এখন তার সাতবছর বয়সী মেয়ে ফারিয়ার জন্য এ পৃথিবীতে আরও কিছুদিন বেঁচে থাকার আকুতি জানিয়েছেন। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের প্রীতি হায়দার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সে।

রাবেয়ার স্বামী আফসার উদ্দিন একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক। স্বামী, সন্তান নিয়ে খুব সুখেই কাটছিল রাবেয়ার সংসার। ২০১৮ সালে দুটি কিডনি নষ্টের খবর জীবনের সব সুখ কেড়ে নেয় রাবেয়ার। চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব এ পরিবারটি থাকছে অন্যের বরাদ্দ পাওয়া আবাসনে। সপ্তাহে দু’বার রাবেয়ার ডায়ালাইসিসের প্রয়োজন হয়, যার ব্যয়ভার পরিবারটি আর বহন করতে পারছে না।

রাবেয়া আক্তারের বাবা মো. রফিকুল ইসলাম বলেন, আমার বাড়ি লালুয়া ইউনিয়নের চৌধুরী পাড়া গ্রামে। সেখানে ১০ লাখ টাকা ব্যয় করে আমি প্রীতি হায়দার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নামে একটি প্রতিষ্ঠান স্থাপন করেছিলাম। যার উদ্দেশ্য ছিল আমার মেয়ে শিক্ষক হিসেবে চাকরি করতে পারবে। সেখানে আমার মেয়ে ও জামাই দুই জনই শিক্ষক হিসেবে যুক্ত ছিলেন। করোনার কারণে বিদ্যালয়ের কার্যক্রম বন্ধ থাকায় আমার মেয়ে-জামাই বেকার হয়ে যায়। হটাৎ করে আমার মেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাই। পরীক্ষা-নিরীক্ষা শেষে জানতে পারি আমার মেয়ের দুটি কিডনি বিকল হয়ে গেছে।

রাবেয়া আক্তারের স্বামী আফসার উদ্দিন বলেন, আমি শিক্ষক ছিলাম। টিউশনি করিয়ে স্বাচ্ছন্দ্যে স্ত্রী, মেয়েকে নিয়ে সুখেই ছিলাম। করোনায় স্কুল বন্ধ থাকায় টিউশনি নেই। স্ত্রীর অসুস্থতায় নিজের সহায়-সম্বল হারিয়ে দিন মজুরের কাজ করে মানুষের কাছে হাত পেতে সংসার চালাতে হয়। কোনোদিন কাজ পাই, আবার কোনো দিন পাই না।

ডায়ালাইসিস ও ওষুধ কিনতে কষ্ট হয় জানিয়ে তিনি বলেন, আমি গত তিন বছরে সবমিলিয়ে ত্রিশ লাখ টাকার ওপরে ব্যয় করেছি চিকিৎসায়। একটা চৌকি কিনে অসুস্থ স্ত্রীকে শোয়াতে পারি না। আমার মেয়েটি এতিম হয়ে যাবে ভাবতে খুব কষ্ট হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসানাত মো. শহীদুল হক বলেন, মেয়েটির অসুস্থতার কথা জেনেছি। এ ধরনের অসহায় মানুষের পাশে কলাপাড়া উপজেলা প্রশাসন সবসময় থেকেছে। রাবেয়ার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না।
সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

‘কাহানি থ্রি’-তে বিদ্যার বদলে ইয়ামি

জনপ্রিয় বলিউড থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘কাহানি’-র নতুন কিস্তি নিয়ে ফ...

প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন: মন্ত্রী

বিদেশগামী কর্মীদের জরুরি প্রয়োজনে অস্থায়ী আবাসনের সুবিধা দিতে রাজধানীর আশকোনা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সরকারের সতর্ক পদক্ষেপ, আসছে পরিবর্তন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও প্র...

ইরাকে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিল ইরান

ইরাকের এরবিলে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা