সারাদেশ

চট্টগ্রামে প্রেমিকের ছুরিকাঘাতে প্রেমিকা আহত

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামের বাঁশখালীতে প্রেমিকের ছুরিকাঘাতে প্রেমিকা গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় প্রেমিকার অবস্থা আশংকাজনক হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

বৃহস্পতিবার (২২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে প্রেমিক পালিয়ে যায়।

শিলকূপ ইউনিয়নের ৭নং ওয়ার্ডে নানার বাড়িতে থাকা সোহাগ সাওদাগরের মেয়ে অপি আক্তার (১৭)কে পার্শ্ববর্তী চাম্বল ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকার রমজাইন্যা বাপের বাড়ির মৃত আব্দুছ সালামের ছেলে আসমত আলী (২৫)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত একবছর ধরে অপি আক্তারের সাথে পার্শ্ববর্তী প্রতিবেশী আসমত আলীর সাথে প্রেমের সম্পর্ক চলে আসছে। একপর্যায়ে দু'জনের মধ্যে মতের অমিল হলে প্রেমিক আসমত নিজেই অপি আক্তারের নানার বাড়িতে ডুকে গুদামঘরে শুয়ে থাকা অপিকে কানের গোড়া থেকে মুখে ছুরি দ্বারা আঘাত করে। এ ঘটনায় অপি রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে।

স্থানীয়রা অপি আক্তারকে আহত অবস্থায় উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বাঁশখালী থানার সেকেন্ড অফিসার আক্তার হোসেন জানান, 'ঘটনার বিষয়ে আমাদের কাছে কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলেই সঠিক তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা