সারাদেশ

ফেনীতে গরু ব্যবসায়ীর ১৪ লাখ টাকা লুট

নিজস্ব প্রতিনিধি, ফেনী : ফেনীতে অস্ত্রের ভয় দেখিয়ে এক গরু ব্যবসায়ীর নগদ সাড়ে ১৪ লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্তের নাম শাহজাহান মিয়া।

বৃহস্পতিবার (২২ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের দক্ষিণ কাটা মোবারক ঘোনা এলাকার খালেক মাঝির নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত শাহজাহান মিয়া জানান, ঘরের সিঁধ কেটে একদল ডাকাত ভেতরে প্রবেশ করে নারী-পুরুষ সকলের হাত-মুখ ও চোখ বেঁধে ফেলে। একপর্যায়ে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা গরু বিক্রির সাড়ে ১৪ লাখ টাকা নিয়ে যায় তারা। ডাকাতরা চলে গেলে বিষয়টি তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন টিপুকে অবহিত করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন টিপু বিষয়টি নিশ্চিত করে জানান, গরু ব্যবসায়ী শাহজাহান বিষয়টি তাকে জানিয়েছেন। তবে তারা কাউকে চিনতে পারেনি বলে জানান। তিনি স্থানীয়ভাবে দেখছেন ও পুলিশকে বিষয়টি জানানোর জন্য তাকে পরামর্শ দেন।

প্রসঙ্গত, এর আগে গত ১৬ জুলাই রাতে ফেনী শহরের কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার গরু ব্যবসায়ী শাহজালালকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা