সারাদেশ

মুন্সিগঞ্জে পানিতে ডুবে শিশু নিহত

নিজস্ব প্রতিনিধি, মুন্সিগঞ্জ : মুন্সিগঞ্জ সদরে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে ইয়াসিন (২) নামের এক শিশু নিহত হয়েছে।

শুক্রবার (২৩ জুলাই) দুপুরে শহরের উত্তর ইসলামপুর এলাকা এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন একই এলাকার আলী আকবরের বাড়ির ভাড়াটিয়া আক্তার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির সামনে উঠানে খেলছিল শিশু ইয়াসিন। এরমাঝেই নিখোঁজ হয় সে। পরে সম্ভাব্য সব স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি। পাশের ডোবাতে পড়ে যেতে পারে- এমন সন্দেহ হলে সেখানে তল্লাশি চালায় বাড়ির লোকজন। পরে দুপুর ২টার দিকে ডোবার মধ্যে ইয়াসিনের মরদেহ পাওয়া যায়।

এ ব্যাপারে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

কলার মোচা বিক্রি করেই ২০ বছর পার মজিবরের

বয়স ৬৫ পেরিয়েছে। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু থে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা