সারাদেশ

পরীক্ষা ছাড়াই পশু জবাই, হুমকির মুখে জনস্বাস্থ্য 

আমিরুল হক, নীলফামারী: জবাই করার আগে গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষার সনদ দেওয়ার চিকিৎসক নেই সৈয়দপুর পৌরসভায়। নিয়ম অনুযায়ী পৌরসভার ভেটেরিনারি সার্জনের এই সনদ দেওয়ার কথা থাকলেও এ কাজ করছেন মাংস বিক্রেতা সমিতির এক নেতা। এ ছাড়া পৌরসভায় স্বাস্থ্য পরিদর্শকের পদও দীর্ঘদিন শূন্য। এখানে অতিরক্ত হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলার স্বাস্থ্য পরিদর্শক।

অভিযোগ উঠেছে তিনিও নির্ধারিত কসাইখানায় যান না। তবে অভিযোগ অস্বীকার স্বাস্থ্য পরিদর্শক আলতাব হোসেন বলেন, আমি নিয়মিত যাই। কসাইখানা দুই বছরের জন্য চুক্তি দেওয়া হয়। নাদিম নামের এক কসাই কসাইখানা চুক্তি পেয়েছেন। পৌরকর ও সিলের বিষয়টি তিনিই দেখেন।

সৈয়দপুর মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি নাদিম আহমেদ বলেন, সৈয়দপুর প্রানিসম্পদ অধিদফতরের চিকিৎসক আহসান হাবিব স্বাস্থ্য পরীক্ষা করেন। তারপরই পশু জবাই করে সিল মারা হয়।

পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবী বলেন, আমি দায়িত্ব নেওয়ার খুব বেশি দিন হয়নি। পরিষদের মিটিংয়ে আলোচনা করে ভেটেরিনারি সার্জনের পদের বিষয়ে খুব শিগগির সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি যত্রতত্র পশু জবাই না করা এবং পশুবর্জ্য যেখানে সেখানে না ফেলার জন্য পৌরবাসির প্রতি অনুরোধ জানান।

এদিকে কসাইখানা থাকলেও যে যার মতো শহরের যেখানে খুশি পশু জবাই করছেন। এমনটি জানিয়েছেন স্থানীয়রা। তাঁরা বলেন, এতে না জেনেই হয়ত তারকা রোগসহ, দুর্বল, রুগ্ন, গর্ভবতী পশু জবাই করা মাংস খেতে হচ্ছে তাঁদের।

নতুনবাবু পাড়া এলাকার শিক্ষক কোয়েলিয়া বিশ্বাস বলেন, পরীক্ষা ছাড়াই যত্রতত্র পশু করছে এলাকার কসাইরা। জবাইয়ের পর যেখানে সেখানে বর্জও ফেলা হচ্ছে। এতে ক্ষতিকর হয়ে উঠছে এখানকার পরিবেশ।

পৌরসভার সূত্র জানায়, স্বাস্থ্যসম্মত পশু জবাই করার জন্য সৈয়দপুর পৌরসভার একটিমাত্র কসাইখানা রয়েছে শহরের সুরকি এলাকায়। সপ্তাহে চার দিন সেখানে ৩০ থেকে ৪০ টি গরু জবাই করা হয়ে থাকে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, শহরের গোলাহাট রেলকলোনী, গোলাহাট বাজার, মোজার মোড়,সাহেবপাড়া রেলওয়ে সরকারী উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে, সাহেবপাড়া আমিন মোড়, মিস্ত্রিপাড়া, টার্মিনাল, বসুনিয়াপাড়া বাইপাস এলাকায় পরীক্ষা ছাড়াই প্রতিদিন পশু জবাই করছে।

এসব এলাকায় স্থানীয় কয়েকজন দোকানদার অভিযোগ করেন, গরু প্রতি টাকা নিয়ে যান পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক। তাঁর মোখিক সনদেই পশু জবাই করা হয়। পরে ওই অসাধু কসাইরা নিজেদের বানানো "পরীক্ষিত" লেখা সিল মাংসের গায়ে মেরে নেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ২০১১ সালের ২৪ আগস্ট যত্রতত্র পশুপাখি জবাই বন্ধ এবং যথাযথ চিকিৎসকের সনদ ছাড়া পশু জবাই করাকে শাস্তিযোগ্য অপরাধের বিধান রেখে ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ বিল-২০১১’ নামে নতুন আইন করা হয়। কেউ আইন অমান্য করলে ভ্রাম্যমাণ আদালত আইন-২০০৯ অনুযায়ী তিনি অনূর্ধ্ব এক বছর বিনাশ্রম কারাদণ্ড বা ন্যূনতম পাঁচ হাজার থেকে অনূর্ধ্ব ২৫ হাজার টাকা পর্যন্ত আর্থিক দণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাশেদুল হক বলেন, জেলা প্রশাসকের কার্যালয় থেকে চলতি বছরের এপ্রিল মাসের ১১ তারিখে চিঠি দেওয়া হয়েছে প্রতিটি উপজেলা ও পৌরসভায়। চিঠিতে জবাইয়ের আগে গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করার কথা বলা হয়েছে। কিন্তু সে নিয়ম মানা হচ্ছে না। আগে আমাদের এখানকার সার্জন আহসান হাবিবকে মাঝে মধ্যে কসাইখানায় ডেকে নিয়ে যাওয়া হতো। কিন্তু নানা কারনে সেই যাওয়াটাও এখন নিয়মিত নয়।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা