সারাদেশ

বিএনপির নেতাকর্মীদের মাঝে নগদ অর্থ বিতরণ

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ: নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৯ জুলাই) দুপুরে চরহাজারী জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের পক্ষে এ অর্থ বিতরণ করেন সাবেক উপ-রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মরহুম ব্যারিষ্টার মওদুদ আহমদের সহধর্মিণী সাবেক সাংসদ হাসনা জসিম উদদীন।

অনুষ্ঠানে উপজেলার চর হাজারী ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের দুই শতাধিক নেতাকর্মীর মাঝে এ অর্থ বিতরণ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন, চর হাজারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের আহব্বায়ক ফজলুল কবির ফয়সল, উপজেলা ছাত্রদলের সভাপতি আতাউর রহমান পাবেল, সাধারণ সম্পাদক আরিফুল হক আরিফ, সাংগঠনিক সম্পাদক হোসেন মোহাম্মদ এরশাদ প্রমুখ।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা