সারাদেশ

সাংবাদিকদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার ঈদ উপহার বিতরণ করেছেন জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি।

সোমবার (১৯ জুলাই) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে ১০০ সাংবাদিকের মধ্যে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সঞ্জিত কুমার রায় বিপিএম, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, টাঙ্গইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা দিলীপ কুমার সাহা।

জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি বলেন, করোনাভাইরাসে সময় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন সহায়তা বিতরণ অব্যহত রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সাংবাদিকবান্ধব। এই সরকারের সময় সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন প্রদক্ষেপ নেওয়া হয়েছে।

টাঙ্গাইলের সাংবাদিকরা যাতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা পান, সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেন তিনি।

উপহারের মধ্যে ছিলো- পোলার চাল, সেমাই, তেল, গুড়ো দুধ, ডাল, চাল, চিনি ও আতর।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা