সারাদেশ

বিনামূল্যে অক্সিজেন কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি: করোনা সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে হাসপাতাল ভিত্তিক সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়েছে খাগড়াছড়িতে।

সোমবার (১৯ জুলাই) সকাল ১১টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের উদ্যোগে নিজ কার্যালয়ে এই সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিট চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। তিনি খাগড়াছড়ি সিভিল সার্জন ডা: নূপুর কান্তি দাসের হাতে এসব সুরক্ষা সামগ্রী তুলে দেন।

বক্তব্যে সিভিল সার্জন বলেন, খাগড়াছড়িতে করোনা প্রতিরোধে সর্বাত্মক ভাবে চেষ্টা অব্যাহত রেখেছে। পাশাপাশি আক্রান্তদের পরিবারের সদস্যের মত করে চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে তুলছেন কর্তব্যরত চিকিৎসকরা।

করোনার প্রতিরোধে শুরু থেকেই খাগড়াছড়ি জেলা পরিষদসহ স্থানীয় ভাবে করোনা সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় সকল চাহিদা মেটাতে সহায়তা ও হাসপাতালে সুরক্ষা সামগ্রী প্রদান করায় খাগড়াছড়ি সিভিল সার্জন ধন্যবাদ জানান জেলা পরিষদ চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের।

এতে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান এডভোকেট জসিম উদ্দিন মজুমদার, খাগড়াছড়ি জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলা মং চৌধুরী, রেড ক্রিসেন্ট এর সেক্রেটারি মো. শানে আলম,ইউনিট কর্মকর্তা আব্দুল গনি মজুমদার,সহকারী সিভিল সার্জন ডা.মিটন চাকমা,প্রেসক্লাব সভাপতি জীতেন বড়–য়া,খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ^জিত রায় দাশসহ ইউনিটের অন্যান্য কর্মকর্তারা অংশ নেয়।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা