সারাদেশ

গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত হবে কেন্দ্রীয় কোর্ট মসজিদ প্রাঙ্গণে সকাল সাড়ে ৭টায়। একই স্থানে সকাল ৮টায় দ্বিতীয় ও সকাল সাড়ে ৮ টায় তৃতীয় জামাত হবে। করোনা পরিস্থিতির কারণে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ঈদুল আজহার জামাত অনুষ্ঠানের নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।

সোমবার(১৯ জুলাই)ঈদুল আজহা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এছাড়া গোপালগঞ্জ ছালেহিয়া কামিল মাদরাসা জামে মসজিদ, থানাপাড়া জামে মসজিদ, পুলিশ লাইনস মাঠ, বেদগ্রাম জামে মসজিদ, গেটপাড়া জামে মসজিদ, মোহাম্মদপাড়া জামে মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদে যার যার সুবিধামতো সময়ে ঈদের জামাত হবে।

এদিকে, জেলা সদর বাদে অন্য ৪টি উপজেলায় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা আলোচনা সাপেক্ষে ঈদের জামাত মসজিদ, ঈদগাহ বা খোলা জায়গায় আয়োজনের সিদ্ধান্ত নিতে পারবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব জামাতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা মানার আহ্বান জানানো হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা