সারাদেশ

পেটে ছিলো ১৯ লাখ টাকার ইয়াবা

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা : কুমিল্লার দাউদকান্দিতে বিপুল পরিমাণ ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর আগে রোববার (১৮ জুলাই) রাতে দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সোমবার (১৯ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আজিম।

আটককৃতরা হলেন, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মো. সোলেমান সিকদারের ছেলে ওয়াহিদুল শিকদার (৪২), মুন্সিগঞ্জের সিরাজদী উপজেলার খাসকান্দি গ্রামের মৃত সামছুল হকের মেয়ে জোসনা আক্তার (৩৫) ও নারায়নহঞ্জের সোনারগাঁও উপজেলার সবুজ মিয়ার স্ত্রী হোসনা আক্তার (২৫), একই এলাকার বাবুলের বাড়ির বাড়াটিয়া লাল মিয়ার ছেলে আবদুল বাতেন (৪১)।

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) আনোয়ারুল আজিম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় ঢাকাগামী সৌদিয়া পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে চার যাত্রীকে গ্রেফতার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা জানায় পেটের ভেতর ইয়াবা বহন করে পাচার করছেন তারা। পরে চিকিৎসকের সহযোগিতায় তাদের পেট থেকে ৬৫০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ ঘটনায় চারজনের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্যের বর্তমান আনুমানিক বাজার মূল্য ১৯ লাখ ৫০ হাজার টাকা বলে তিনি জানান।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা