সারাদেশ

দৌলতদিয়ায় ৩৫ কেজির বাঘাইড় মাছ ধরা পড়েছে

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা-যমুনা নদীর মোহনায় ৩৫ কেজি ওজনের এক বাঘাইড় মাছ ধরা পড়েছে ।

সোমবার(১৯ জুলাই) মধ্য রাতে মানিকগঞ্জ জেলার জাফরগঞ্জ এলাকার জেলে রশিদ হালদারের জালে মাছটি ধরা পড়ে। এত বড় একটি মাছ পেয়ে জেলে রশিদের মনে ঈদের আগেই ঈদ আনন্দ বিরাজ করছে।

সোমবার সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫নং ফেরিঘাট এলাকায় আনলে শাকিল সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ উন্মুক্ত ডাকের মাধ্যমে ১ হাজার ১৩০ টাকা কেজি দরে মোট ৩৯ হাজার ৫৫০ টাকায় মাছটি কিনে নেন। পরে মোবাইল ফোনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করে নাটোরের এক ব্যবসায়ীর নিকট কাছে মাছটি তিনি ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৪৫ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন।

মাছ ব্যবসায়ী শাজাহান শেখ বলেন, পদ্মায় এত বড় বাঘাইড় মাছ সাধারণত এখন খুব একটা পাওয়া যায় না। মাছটি বিক্রি করে তার নিজেরও বেশ লাভ হয়েছে।

রশিদ হালদার বলেন, বড় বাঘাইড় মাছটি পেয়ে আমি অনেক আনন্দিত। ১ দিন পর ঈদ। বাড়ি গিয়ে বউ, বাচ্চাদের নিয়ে ভালো ভাবে মন্দ করে খেতে পারবো। বাচ্চাদের কিছু নতুন পোশাক কিনতে পারবো।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা