সারাদেশ

চট্টগ্রামে আক্রান্ত শতভাগ শিশুর শরীরে ডেলটা

চট্টগ্রাম প্রতিনিধি: একদল গবেষক জানিয়েছে, চট্টগ্রামে করোনায় আক্রান্ত শতভাগ শিশুর শরীরে ডেলটা ধরনের উপস্থিতি পাওয়া গেছে।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি নবজাতক থেকে ১৬ বছরের ১২ শিশুর করোনার জিনোম সিকোয়েন্সিং করার পর গবেষণায় এ তথ্য পাওয়া গেছে।

গত জুন থেকে চলতি জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত তিন প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে করা এ গবেষণা শেষে রোববার (১৮ জুলাই) এ তথ্য জানানো হয়।

গবেষণার নেতৃত্ব দেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. এইচ এম হামিদুল্লাহ মেহেদী ও ডা. আব্দুর রব মাসুম এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের চিকিৎসক ও অধ্যাপক ডা. সঞ্জয় কান্তি বিশ্বাস ও ডা. নাহিদ সুলতানা।

এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষক ড. আদনান মান্নান সার্বিক পরিকল্পনায় ছিলেন। এছাড়াও গবেষক দলে ছিলেন-চট্টগ্রাম জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. মো. মিনহাজুল হক, রাজদীপ বিশ্বাস, আকরাম হোসেন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ডা. ফাহিম হাসান রেজা।

জিনোম সিকুয়েন্সিং-এর তত্ত্বাবধানে ছিল আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) ভাইরোলজি বিভাগের গবেষক দল। যার নেতৃত্বে ছিলেন বিজ্ঞানী ড. মুস্তাফিজুর রহমান এবং ড. মোহাম্মদ এনায়েত হোসেন।

গবেষণায় দেখা যায়, আক্রান্ত শিশুদের ৮০ ভাগেরই বয়স ১০ বছরের নিচে। সর্বনিম্ন আট মাস বয়সের শিশুর শরীরে ডেলটা ধরন শনাক্ত হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

নোয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, আহত ৫

নোয়াখালীর সদর উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে আরসা কমান্ডার নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে আরাকান রোহিঙ্গা স্যা...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

পরকীয়ার অভিযোগে জামায়াত নেতাকে গণপিটুনি

পটুয়াখালীর বাউফলে এক গৃহবধূর (২৭) সঙ্গে পরকীয়ার অভিযোগে দাসপাড়া ইউনিয়নের ৩ নম...

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৭

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে দুই শিশুসহ অন্তত সাতজন নিহত হয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা