সারাদেশ

কোরবানি কারণে নিজের বুকে যুবকের ছুরিকাঘাত!

নিজস্ব প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় মুজাহিদ (২৮) নামে এক যুবক নিজের বুকে ছুরিকাঘাত করে গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১০ জুলাই) রাতে তাকে মুমূর্ষু অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছেন ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসকরা। এর আগে বিকেলে ওই যুবক নিজের বুকে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন।

আহত মুজাহিদ উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের পশ্চিমপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে।

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, প্রতি বছর কোরবানির ঈদ ঘনিয়ে আসলে মুজাহিদের মানসিক সমস্যা দেখা দেয়। তখন তিনি নিজের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করার চেষ্টা করেন। এসব আঘাতে তার কোনো অনুভূতি হয় না। এইবারও কোরবানির ঈদ ঘনিয়ে আসায় শনিবার বিকেলে ছুরি দিয়ে নিজের বুকে আঘাত করেন তিনি।

পরে পরিবারের সদস্যরা মুমূর্ষু অবস্থায় মুজাহিদকে প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক মুজাহিদকে দ্রুত ঢাকায় উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন। তার বুকে ছুরিকাঘাত গভীর হওয়ার কারণে ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, প্রতি কোরবানি ঈদের আগে তার এই মানসিক সমস্যা দেখা দেয়। রাজধানীতে একজন মনরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে মুজাহিদের মানসিক চিকিৎসাও চলছিল।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বলেন, পরিবারের পক্ষ থেকে পুলিশকে কিছু জানানো হয়নি। খোঁজ নিয়ে পরবর্তীতে বিস্তারিত জানাতে পারবো।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা