সারাদেশ

কুমিল্লায় গাঁজাসহ গ্রেফতার  ৩

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা : কুমিল্লার সদর দক্ষিণ ও বুড়িচং থেকে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার (১৮ জুলাই) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- ঢাকার সূত্রাপুর থানার ৭৮ নম্বর ওয়ার্ডের মৃত মাহাবুবের ছেলে মো. মাসুদ (৬৮), জেলার বুড়িচং উপজেলার বুড়িচং গ্রামের মো. আবুল হাসেমের ছেলে মো. খলিল (২৯) ও একই এলাকার মৃত ইউসুফ অলীর ছেলে মো. আকবর আলী (৩০)।

র‌্যাব-১১ কুমিল্লা সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে এক কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ মাসুদকে গ্রেফতার করা হয়।

এছাড়া শনিবার রাতে বুড়িচং উপজেলার পিতাম্বর মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ খলিল ও আকবর আলীকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘ দিন ধরে দেশের বিভিন্ন জেলায় গাঁজাসহ বিভিন্ন ধরণের মাদকদ্রব্য সরবরাহ করে আসছেন। এ ঘটনায় তাদের নামে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা