সারাদেশ

গাজীপুরে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে নিখোঁজের দুইদিন পর বিল থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ জুলাই) দুপুরে উপজেলার নাগরীর ইউনিনের বাগদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক।

নিহত প্রিয়াংকা ডি ক্রোস (১৩) উপজেলার নাগরীর ইউনিনের বাগদী গ্রামের শংকর ডি ক্রোসের মেয়ে। সে মানিকগঞ্জের শিবালয়ের উথুলী এলাকায় একটি মিশনারি স্কুলে আবাসিক থেকে চতুর্থ শ্রেণিতে পড়তো।

নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি মিজানুল হক জানান, শুক্রবার (১৬ জুলাই) দুপুরে বাড়ি থেকে নিখোঁজ হয় প্রিয়াংকা। নিখোঁজের দুইদিন পর রোববার সকালে বাড়ির পাশের বিলে একটি মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ময়না তদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও জানান, ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে থানায় অভিযোগ সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে। তবে নিখোঁজের ব্যাপারে থানায় কোনো সাধারণ ডায়েরি করা হয়নি বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

ইরানের নতুন হামলা বন্ধের ঘোষণা

যুক্তরাষ্ট্রের বিমান হামলা সাময়িকভাবে বন্ধ হওয়ার পর মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্...

তেলের বাজারে বড় ধাক্কা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা দুই সপ্তাহের সংঘাতের পর পরিস্থিতি কিছুটা শান...

দীর্ঘ বিদায়ের আক্ষেপ ডলির

জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী প্রায় দেড় বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন।...

রিয়্যালিটি শোতে অতিথি জয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার দেখা দেবেন ভারতের একটি জনপ্রিয় রি...

মিথ্যাচারের বিরুদ্ধে নেইমারের বিস্ফোরণ

সমালোচনা ও বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না নেইমারের। অনুশীলনে অনুপস্থিত থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা