সারাদেশ

রূপগঞ্জে ধর্ষণ মামলায় শিক্ষক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৭ জুলাই) সকালে উপজেলার তারাব পৌরসভার রূপসী কাহিনা এলাকা থেকে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শিক্ষক সুমন মিয়া (৩২) বগুড়া জেলার গাবতলী থানার নিজগ্রাম এলাকার আজাহার ফকিরের ছেলে। তিনি রূপসী কাহিনা এলাকার ফখর উদ্দিনের বাড়িতে ভাড়ায় বসবাস করেন।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক গোলজার হোসেন জানান, সুমন মিয়া রূপসী কাহিনা এলাকার দশম শ্রেণির ওই ছাত্রীকে প্রাইভেট পড়াতো। প্রাইভেট পড়ার সুযোগে দুইজনের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। চলতি বছরের ২ জানুয়ারি সকালে ছাত্রীর মা-বাবা ও বোন গাউছিয়া মার্কেটে বাজার করতে গেলে সকাল ১০টার দিকে ওই শিক্ষক তার ছাত্রীকে ধর্ষণ করে।

শনিবার সকালে এ ঘটনায় স্কুলছাত্রী নিজে বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় শিক্ষক সুমন মিয়াকে গ্রেফতার করে পুলিশ। আসামিকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা