সারাদেশ

করোনা প্রতিরোধেও সকল বাঁধা পেড়িয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি,খাগড়াছড়ি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা প্রতিরোধেও সকল বাঁধা পেড়িয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, করোনার কারণে অর্থনৈতিক মন্দা সৃষ্টি হয়েছে বিশ্বব্যাপী। বাদ পড়েনি আমাদের বাংলাদেশও।

মানুষের জীবনকে গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মহীন মানুষের মুখে খাবার তুলে দিয়েছেন। নিম্নআয়ের মানুষদের দফায় দফায় নগদ আর্থিক সহায়তা দিয়েছেন। চিকিৎসকদের দায়ী না করে করোনা থেকে রক্ষা পেতে নিজেকেই সচেতন হওয়ার আহবান জানিয়ে তিনি সকলকে সরকারী বিধিনিষেধ মেনে চলার আহবান জানান। তিনি বলেন, নিজে সচেতন হতে হবে, প্রতিবেশীদেরও সচেতন করতে ভূমিকা রাখতে হবে আমাদের।

শনিবার (১৭ জুলাই) দুপুরে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ ও মাটিরাঙ্গা পৌরসভার অর্থায়নে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ নিয়ন্ত্রণে চিকিৎসা সামগ্রী বিতরণ ও শ্রমজীবী মানুষের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য উপহার বিতরণকালে তিনি এসব কথা বলেন। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) মিজ ফারজানা আকতার সভাপতিত্বে এতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. বশির আহাম্মদ ভুঞা, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরণ জয় ত্রিপুরা, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা মো. খায়রুল আলম, মাটিরাঙ্গা আওয়ামী লীগের সভাপতি এম.হুমায়ুন মোরশেদ খাঁন ও মাটিরাংগা পৌর মেয়র মো. শামছুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

পরে তিনি মাটিরাঙ্গা উপজেলা পরিষদ ও মাটিরাঙ্গা পৌরসভার অর্থায়নে কোভিড-১৯ নিয়ন্ত্রণে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সামগ্রী ও প্রধানমন্ত্রীর উপহার মানুষের মাঝে তুলে দেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুর এমপি।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা