সারাদেশ

নিখোঁজের মরদেহ মিলল ধানক্ষেতে

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর কমলনগরে নিখোঁজের চারদিন পর ধানক্ষেত থেকে মো. জুনায়েদ (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার চরলরেঞ্চ গ্রামের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জুনায়েদ উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের চরপাগলা গ্রামের চা দোকানি শেখ কামালের ছেলে ও নুর মিয়া জামে মসজিদের নূরানী মাদরাসার দ্বিতীয় জামাতের ছাত্র ছিল।

পরিবার জানায়, জুনায়েদ পরিবারের সঙ্গে চরলরেঞ্চ গ্রামের একটি বাড়িতে ভাড়া থাকতো। গত ১৩ জুলাই একই এলাকার সাবেক চেয়ারম্যান মোশারেফ হোসেন খোকনের ইটভাটায় বন্ধুদের সঙ্গে খেলছিল জুনায়েদ। এসময় কেউ একজন তাদের ধাওয়া করে। এতে ইটভাটা থেকে সবাই পালিয়ে যায়। তবে সেখান থেকে অন্যান্যরা বাড়িতে ফিরলেও জুনায়েদ ফেরেনি। পরে সম্ভাব্য সব স্থানে খুঁজে তাকে পাওয়া যায়নি। পরদিন তার খোঁজে কমলনগরের বিভিন্ন এলাকায় মাইকিং চালানো হয়। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।

এদিকে শনিবার সকালে ধানক্ষেতের পাশে জুনায়েদের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে তার বাবা-মা মরদেহ শনাক্ত করেন।

নিহতের বাবা শেখ কামাল বলেন, ‘আমার ছেলেকে হত্যা করা হয়েছে। ঘটনা আড়াল করার জন্য তার মরদেহ ধানক্ষেতে ফেলে গেছে দুর্বৃত্তরা। ঘটনার সঠিক বিচারের দাবি জানাচ্ছি।’

তবে কে বা কারা ও কী কারণে হত্যা করেছে তা নিশ্চিতভাবে জানাতে পারেননি তিনি।

এ ব্যাপারে কমলনগর থানার পরিদর্শক (তদন্ত) মাখন লাল রায় বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ময়নাতদন্তেরর জন্য মরদেহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।’

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

নজরদারির ঘাটতিতে সুন্দরবনে দস্যুতা বেড়েছে: পরিবেশ প্রতিমন্ত্রী

ঠিকমতো নজর দিতে না পারায় সুন্দরবনের দস্যুতা বেড়েছে বলে মন্তব্য করেছেন বন, পরি...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা