সারাদেশ

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় নিহত ১

নিজস্ব প্রতিনিধি, জয়পুরহাট : জয়পুরহাটে টিসিবির পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মেহেদি হাসান (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

শনিবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার পাটবাড়ী এলাকায় জয়পুরহাট-ক্ষেতলাল সড়কে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মণ্ডল ।

তিনি বলেন, মেহেদি হাসান ক্ষেতলাল থেকে জয়পুরহাট শহরের দিকে যাচ্ছিলেন। পথে পাটবাড়ী এলাকায় পৌঁছালে জয়পুরহাটগামী টিসিবির পণ্যবাহী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে আহত হন তিনি।

এসময় স্থানীয়রা তাকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রাকটিকে পুলিশ জব্দ করলেও চালক ও তার সহকারী পালিয়ে যান।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা