সারাদেশ

রাঙামাটিতে ২ গ্রুপের মধ্যে গুলিবিনিময়, নিহত ১

রাঙামাটি প্রতিনিধ: জেলার কাপ্তাই উপজেলায় জেএসএস সন্তু গ্রুফের সঙ্গে এমএনপি গ্রুপের গুলিবিনিময় হয়েছে। এতে একজন নিহত হয়েছেন।

উপজেলার দুর্গম রাইখালী ইউনিয়নের নারানগিরি বড়পাড়া এলাকা থেকে বৃহস্পতিবার (৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পযর্ন্ত দুর্গম রাইখালী ইউনিয়নের নারানগিরি বড়পাড়া ও মিতিয়াছড়ির আশপাশের এলাকায় সন্তু লারমার নেতৃত্বাধীন মূল জনসংহতি সমিতির সন্ত্রাসী গ্রুপের সঙ্গে মারমা ন্যাশনালিস্ট পার্টির (এমএনপি) সন্ত্রাসী গ্রুপের সঙ্গে দফায় দফায় গুলিবিনিময় হয়। খবর পেয়ে কাপ্তাই জোনের পানছড়ি (টিওসি) থেকে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে যায়, কিন্তু সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় এনেছে। গুলিতে নিহত ব্যক্তি কোনো দলের এবং কি নাম তা এখনো শনাক্ত করা যায়নি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা