সারাদেশ

হিরো আলমের দাম ১২ লাখ!

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল: হিরো আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আলোচিত নাম। এবারের কোরবানির পশুরহাটে উঠবে প্রায় চার বছর বয়সী ও ৩১ মণ ওজনের হিরো আলম নামে এক গরু। যার দাম হাঁকা হচ্ছে ১২ লাখ টাকা।ফ্রিজিয়ান জাতের গরুটি লম্বায় সাড়ে ৮ ফুট, উচ্চতায় ৫ ফুট ৭ ইঞ্চি।

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ফাজিলহাটী ইউনিয়নের বটতলা গ্রামের প্রবাসী কামরুজ্জামানের স্ত্রী জয়নব বেগমের খামারের গরু এটি।

জানা গেছে, প্রতি বছরের ন্যায় এবারও কোরবানির হাটে বিক্রির জন্য তিনটি গরু প্রস্তুত করেছেন জয়নব বেগম। তিনটির মধ্যে সবচেয়ে বড়টির নাম হিরো আলম। ফ্রিজিয়ান জাতের ষাঁড়টি প্রায় দেড় বছর আগে পাবনা থেকে সাড়ে তিন লাখ টাকায় কিনেছেন জয়নব। তখনই ষাঁড়টির নাম রাখেন হিরো আলমের নামে। এরপরই ষাড়টিকে নিয়ে হইচই শুরু হয়, দেখতে আসে আশপাশের অসংখ্য মানুষ। ষাঁড়টি এবার ঢাকার গাবতলীর হাটে বিক্রির জন্য তোলা হবে। দাম হাঁকা হচ্ছে ১২ লাখ টাকা।

আরো জানা গেছে, তার খামার থেকে গত বছর বিক্রি হওয়া ষাঁড়টির নাম ছিল ‘সোনা বাবু’। সেটির ওজন ছিল প্রায় ৩৫ মণ। গাবতলীর হাটে গত বছর ‘সোনা বাবু’র দাম ৯ লাখ টাকা পর্যন্ত উঠেছিল। ন্যায্য মূল্য না পেয়ে বাড়িতে ফেরত আনতে গিয়ে ওই ষাঁড়টির পা ভেঙে যায়। এরপর ষাঁড়টি তিন লাখ টাকায় বিক্রি করা হয়।

খামারি জয়নব বেগম বলেন, প্রতি বছরই আমি কোরবানির ঈদে বিক্রির জন্য ষাঁড় প্রস্তুত করি। এবারও তিনটি ষাঁড় প্রস্তুত করেছি। খামারের বড় গরুটির ওজন প্রায় ৩১ মণ, নাম রাখা হয়েছে হিরো আলম। গরুটিকে প্রাকৃতিক খাবার খাইয়ে বড় করেছি। আমার স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদরা গরুগুলো লালনপালনে সহযোগিতা করেছে।

গরুটির নামকরণ সম্পর্কে তিনি বলেন, অনেকেই গরুর নাম রাখে- শাকিব খান, ডিপজল, সুলতান, সিনবাদ, মানিক, রতন, রাজা-বাদশা, খোকাবাবু ইত্যাদি। হিরো আলমও অনেক জনপ্রিয়। তাই আমিও গরুটির নাম রেখেছি হিরো আলম।

আমার গরুটিও উপজেলার মধ্যে সবচেয়ে বড়। এজন্য হিরো আলমের নামেই ষাঁড়টির নাম রেখেছি। আমরা সবাই গরুটিকে হিরো আলম বলেই ডাকি।

দেলদুয়ার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এনায়েত করিম বলেন, নিয়মিত ষাঁড়টিকে দেখাশোনা করা হচ্ছে। প্রাকৃতিক খাবার খাইয়ে ষাঁড়টি লালনপালন করছেন জয়নব বেগম। তার ষাঁড়টিই উপজেলার মধ্যে সবচেয়ে বড়।

তিনি আরো বলেন, লকডাউনের কারণে কোরবানির পশু বিক্রি ও ন্যায্যমূল্য নিয়ে চিন্তিত খামারিরা। আমরা অনলাইনে পশু বিক্রির জন্য অ্যাপ তৈরি করেছি। ওই অ্যাপের মাধ্যমে যে কেউ কোরবানির পশু বিক্রি করতে পারবেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা