সারাদেশ

ময়মনসিংহ পুলিশের ১০ টাকার বাজার

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ : করোনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য ১০ টাকায় বাজারের আয়োজন করেছে ময়মনসিংহ জেলা পুলিশ। এতে রয়েছে- পাঁচ কেজি চাল, ডাল, তেল, লবণসহ প্রয়োজনীয় সামগ্রী।

বৃহস্পতিবার (৮ জুলাই) বিকালে নগরীর মহারাজা রোড এলাকায় ১৫০ জনের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ বাজার থেকে প্রতিদিন ১৫০ জনকে দুদিনের খাদ্যসামগ্রী দেয়া হচ্ছে বলে জানা গেছে।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, সদর সার্কেল এএসপি আলাউদ্দিন, ফাল্গুনী নন্দী, জেলা গোয়েন্দা ডিবির ওসি শাহ কামাল আকন্দসহ অন্য কর্মকর্তারা।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল আকন্দ বলেন, পুলিশের বেতন-ভাতার টাকায় এ আয়োজন করা হয়েছে। তবে বিনামূল্যে খাদ্যপণ্য নিতে অনেকেই সঙ্কচবোধ করতে পারে। তাই প্রতীকী মূল্য হিসাবে ১০ টাকা ধরা হয়েছে।

এর আগে বুধবার (৭ জুলাই) সকালে জেলা পুলিশ ক্লাবে পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান এ বাজারের উদ্বোধন করেন।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায়...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা