সারাদেশ

বেনাপোলে অস্ত্রসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি, যশোর : যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বিজিবি। বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতার মাজহারুল ইসলাম মিন্টু (৪৩) ওই গ্রামের আব্দুর রহমান বিশ্বাসের ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার মশিউর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বালুন্ডা গ্রামের উত্তরপাড়ার বাবুর বাড়ির পেছনে অস্ত্র বেচাকেনা হচ্ছে- এমন সংবাদ পেয়ে পুটখালি ক্যাম্পের হাবিলদার মামুনুর রশিদের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে একটি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ মাজহারুল ইসলামকে হাতেনাতে আটক করাহয়। আটকের পর তার নামে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা