সারাদেশ

খাগড়াছড়িতে দুই মাসের শিশুর করোনা

খাগড়াছড়ি প্রতিনিধি: জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে দুই মাসের এক শিশু। খাগড়াছড়ি সদর হাসপাতালে করোনা ইউনিটে এ শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালটির আবাসিক চিকিৎসক রিপল বাপ্পী শিশুটির করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, কোভিড-১৯ আক্রান্ত শিশুকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শিশুটি মাটিরাঙ্গা উপজেলায় ধনিয়া এলাকার খগেন ত্রিপুরার মেয়ে। গত শনিবার জ্বর, কাশি ও খিঁচুনি দেখা দিলে হাসপাতালে নেওয়া হয়। নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়।

জেলায় বুধবার (৭ জুলাই) সকাল আটটা থেকে বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল আটটা পর্যন্ত ৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জনের করোনা শনাক্ত করা হয়। হাসপাতালে বর্তমানে ৩৬ করোনা রোগী রয়েছেন। জেলায় এ পর্যন্ত ১০ জন করোনায় মারা গেছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

চিটাগুড়  নিয়ে মোংলা বন্দর জেটিতে ভিড়েছে বিদেশী জাহাজ

মোংলা বন্দর জেটিতে ভিড়েছে মোলাসেস (চিটাগুড়) নিয়ে ব...

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক জব্দ

দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় পৃথক প...

সাব-জেলের ঘটনায় থালাপতি সরকারকে তুলোধুনো স্ট্যালিনের

তামিলনাড়ুর থেনি জেলার একটি উপ-কারাগারে ঘটেছে এক নজিরবিহীন ও রোমাঞ্চকর ঘটনা।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা