সারাদেশ

দ্বিতীয় বার করোনায় আক্রান্ত এমিলি

নিজস্ব প্রতিনিধি : টিকা নেওয়ার পরও দ্বিতীয় দফায় করোনায় আক্রান্ত হয়েছেন মুন্সিগঞ্জ-২ (লৌহজং-টঙ্গিবাড়ী) আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি। এর আগে ২০২০ সালের ১ ডিসেম্বর প্রথমবার করোনায় আক্রান্ত হন এমিলি। তার ব্যক্তিগত সচিব নাসির হোসেন বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।

ব্যক্তিগত সচিব জানান, ৪ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো উপহার দরিদ্র পরিবারের মাঝে মানবিক সহায়তার নগদ অর্থ বিতরণ করতে লৌহজং ও টঙ্গিবাড়ী উপজেলায় প্রতিটি ইউনিয়নে যান এমপি।

পরে ঢাকায় ফিরে এসে করোনা উপসর্গ দেখা দিলে ৬ জুলাই জাতীয় সংসদ মেডিকেল সেন্টারে নমুনা পরীক্ষা করাতে দেন তিনি। পর দিন বুধবার (৭ জুলাই) তার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি হোম কোয়ারেন্টেনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা