সারাদেশ

আইসোলেশনে না থেকে, রোগী দেখছেন চিকিৎসক 

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে দায়িত্ব পালনের পর বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে না থেকে রোগী দেখছেন মো. সফিউল্লাহ আরাফাত নামে এক চিকিৎসক। এতে করে সাধারণ রোগীদের মাঝে করোনা সংক্রমণ ছাড়ানোর ঝুঁকি দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (০৮ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত হাসপাতালের জরুরি বিভাগে বসে রোগী দেখেছেন তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের নিচতলায় ৫০ শয্যার আইসোলেশন ইউনিট করা হয়েছে। বর্তমানে আইসোলেশন ইউনিটে ২০ জনের অধিক করোনা আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। হাসপাতালের চিকিৎসক আরাফাত, গত ৪ ও ৫ জুলাই আইসোলেশন ইউনিটে দায়িত্ব পালন করেন। ওই ইউনিটে ভর্তিকৃত করোনা আক্রান্ত রোগীদের সংস্পর্শে এসে তাদের চিকিৎসা সেবা দেন তিনি।

নিয়ম অনুযায়ী আইসোলেশন ইউনিটে দায়িত্ব পালনের পর থেকে বাধ্যতামূলকভাবে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। কিন্তু তিনি তা পালন না করে আইসোলেশন ইউনিটে দায়িত্ব পালনের পর, কোয়ারেন্টাইনে না থেকে জরুরি বিভাগে বসে রোগী দেখছেন ডা. মো. সফিউল্লাহ আরাফাত।

এ বিষয়ে জানতে চাইলে ডা. আরাফাত বলেন, স্যার (তত্ত্বাবধায়ক) আমাকে আপাতত অফ রেখেছে। আমি অফ আছি।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. ওয়াহীদুজ্জামান বলেন, আইসোলেশন ইউনিটে দায়িত্ব পালনের তিন-চারদিন পরেই নমুনা পরীক্ষা করে যদি নেগেটিভ আসে, তাহলে তাকে আমরা কাজের অনুমতি দেব। কারণ আমাদের জনবল সংকট থাকে। আমি তাকে (আরাফাত) ডেকে এনে বলেছি তিনদিন পর নমুনা পরীক্ষা করে তারপর যেন কাজে আসে। তাকে কোয়ারেন্টাইনে থাকার জন্য বলেছি।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ জানান, আইসোলেশন ইউনিটে দায়িত্ব পালনের পর দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে হয়। এর কারণ হলো যদি তিনি করোনায় সংক্রমিত হয়ে থাকেন, তাহলে তার মাধ্যমে যেন সংক্রমণ অন্যদের মাঝে ছড়াতে না পারে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায়...

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন, ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করে...

বিএনপি-এনসিপির কর্মসূচিতে হবিগঞ্জে ১৪৪ ধার

বিএনপি, ছাত্রদল, যুবদল এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত পাল্টাপাল্টি ক...

শাকিবের সঙ্গে পর্দার রোমান্সে সাবিলার স্বস্তি

অভিনেত্রী সাবিলা নূর। ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জনের পর বড় পর্দায়ও নিজের অবস্থা...

দাবি পূরণের আশ্বাস, স্থগিত অ্যাম্বুলেন্স ধর্মঘট

দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট স্থগিত করেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্...

গ্যাস সংকটে ভোগান্তি, বন্ধ সিএনজি স্টেশন-চুলায় নেই পর্যাপ্ত জ্বালানি

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান গ্যাস সংকটের কারণে জনজীবনে নেমে এসেছে বড় ধরনের ভোগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা