সারাদেশ

সিরাজগঞ্জে চোরচক্রের দুই সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, নাটোর : নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার আগ্রান গ্রাম থেকে চুরি হওয়া মোটরসাইকেল সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় চোরচক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৮ জুলাই) ভোর রাতে মাগুড়া বিনোদ দক্ষিণ গ্রামের লাবু সেখের বাড়িতে অভিযান চালিয়ে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় মোটর সাইকেলসহ সোহেল রানা ও রাকিবুল হাসানকে নামের ২ যুবককে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের উদ্ধারকৃত আলামতসহ নাটোরের বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে। তারা হলেন, নাটোর জেলার গুরুদাসপুর থানার চাঁচকৈার গারিশাপাড়া এলাকার মন্তাজ সোনার ছেলে মো. সোহেল রানা (২৭) ও চাঁচকোর খলিপাড়া গ্রামের মৃত শাহাদত হোসেন সরকারের ছেলে রাকিবুল হাসান রকি প্রামানিক (২৪)।

র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার, সহকারী পুলিশ সুপার মি.জন রানা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২ জুন নাটোরের বড়াইগ্রামের শফিকুল ইসলামের নিজ বাড়ি থেকে পালসার ডাবল ডিক্সের ১৫০ সিসি হারিয়ে যায়। এ ঘটনায় ৬ জুন হারানোর বর্ণনা দিয়ে থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে শফিকুল ইসলাম র‌্যাব-১২ এর কাছে তার হারানো মোটর সাইকেলটি উদ্ধারের আবেদন করেন। র‌্যাব-১২ আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে মোটর সাইকেলটি উদ্ধার করে এবং দুই চোরকে গ্রেফতার করে।

সাননিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা