সারাদেশ

উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে নাজিম উদ্দিন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৬ জুলাই) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দিন ওই গ্রামের মৃত মোতালেব হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির পাশে দুইতলা একটি ভবন নির্মাণ করছিলেন নাজিম উদ্দিন। মঙ্গলবার ভবনটির একতলার ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। সকালে কাজ দেখা-শোনার শ্রমিকদের সঙ্গে তিনি সেখানে উপস্থিত ছিলেন।

অসাবধানতা-বশত তার হাত নির্মাণাধীন ভবনের পাশে থাকা বিদ্যুতের তারে লেগে যায়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মমিন উদ্দিন জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় নাজিম উদ্দিনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা