সারাদেশ

মাদারীপুরে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : মাদারীপুরের শিবচর উপজেলায় একটি বিদেশি অস্ত্র ও তিন রাউন্ড গুলিসহ রিফাত মাহবুব (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৫ জুলাই) রাত ১টার দিকে উপজেলার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে শিবচর থানা পুলিশ।

তিনি স্থানীয় বহেরাতলা উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী নুরুল হক শিকদারের ভাতিজা।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রিফাত অস্ত্রসহ তার বাড়িতে অবস্থান করছে। আমি ফোর্স নিয়ে তার বাড়িতে শোবার ঘরের বিছানার নিচ থেকে তিন রাউন্ড গুলিভর্তি একটি ৭.৬৫ মডেলের ম্যাগাজিনসহ তাকে গ্রেফতার করি।

ওসি আরও বলেন, গত নির্বাচনে তার চাচা নুরুল হক শিকদার চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন। ধারণা করা হচ্ছে, নির্বাচনে প্রভাব বিস্তার করতে তিনি অস্ত্রটি নিজের কাছে রেখেছেন। তার বিরুদ্ধে শিবচর থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা