সারাদেশ

পাবনায় ৩ শিক্ষকের জরিমানা

নিজস্ব প্রতিনিধি, পাবনা : সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিলেও আইন অমান্য করে পাবনায় কোচিং সেন্টার খুলে পাঠদান চালাচ্ছিল তিন শিক্ষক। এ সময়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাদেরকে জরিমানা করেন।

সোমবার (৫ জুলাই) শহরের রবিউল মার্কেট সংলগ্ন চতুষ্কোণ নামের একটি কোচিং সেন্টারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

পাবনা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে জেনে ওই কোচিং সেন্টারে অভিযান চালায় পুলিশ। সেখানে কয়েকজন শিক্ষার্থী ও তিনজন শিক্ষককে পাঠদানরত অবস্থায় পাওয়া যায়। পুলিশ তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে বিচারক তিন শিক্ষককে পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

তিনি আরও বলেন, সরকার ঘোষিত কঠোর লকডাউন অমান্য করে কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্য-ঝুঁকিতে ফেলে কোচিং চালানোর দায়ে ভ্রাম্যমাণ আদালত তাদের জরিমানা করেন। এর মাধ্যমে অন্য কোচিং সেন্টারগুলোকেও সতর্ক করা হয়।

সান নিউজ /এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা