সারাদেশ

টেন্ডারের টাকা না পেয়ে ৩ কর্মচারীকে মারধর 

নিজস্ব প্রতিনিধি, জামালপুর: জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ওষুধ ও চিকিৎসা সামগ্রী টেন্ডারের বিডি ফেরৎ না পেয়ে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ভাংচুর ও হিসাব রক্ষকসহ ৩ কর্মচারীকে পিটিয়ে আহত করেছে মামুন ও নাবিল নামের দুই ভাই। ওরা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য দৌলতুজ্জামান দুলাল এর পুত্র।

সোমবার (৫ জুলাই) দুপুরে মাদারগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে।

উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের হিসাব রক্ষক জাহা আলম জানান, মামুন ও নাবিল ঢাকার এক ঠিকাদারের নামে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ওষুধ ও চিকিৎসা সামগ্রী টেন্ডার জমা দেন। বেশ কিছু দিন ধরে তারা নিয়ম বর্হিভুত ভাবে কোন রকম ডকুমেন্ট ছাড়াই বিডি ( ব্যাংক ড্রাফট) ফেরৎ নিতে চাপ দিয়ে আসছিলো। মামুন ও তার ভাই নাবিল অফিসে এসে বিডি ফেরৎ চায়। তারা বৈধ ডকুমেন্ট দেখতে চাওয়ায় দুজন উত্তেজিত হয়ে হিসাব রক্ষকের ওপর চড়াও হয়।

এ সময় সহকারী হিসাব রক্ষক বেলাল হোসেন ও অফিস স্টাপ মোশারফ হোসেন এগিয়ে এলে তাদেরকেও মারধোর করে। এবং অফিস কক্ষ, ল্যাপটপ ভাংচুর ও অফিস ফাইল তছনছ করে চলে যায়।

এ বিষয়ে নাবিল সান নিউজকে জানান, বিডির টাকা নিয়ে ঝামেলা হয়েছে তা সত্য। আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম। ওরাই আমার বড় ভাইকে মারধর করেছে। আমাদের দ্বারা কোন মারধরের ঘটনা ঘটেনি। এইটা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম জয় জানান, এ ঘটনার সত্য নিশ্চিত করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সান নিউজ /এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা