সারাদেশ

সান নিউজে সংবাদ, জুটলো খাবার 

নিজস্ব প্রতিনিধি, জামালপুর: সান নিউজে 'খাবার নেই, সাহায্য চায় যৌনকর্মীরা' শিরোনামে সংবাদ প্রকাশ হলে নড়ে-চড়ে বসেন জেলা প্রশাসন ও জামালপুর পৌরসভা।

সোমবার (৫ জুলাই) বিকালে ত্রাণসামগ্রী নিয়ে ছুটে যান জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু। সাথে ছিলেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার আরিফুল ইসলাম, সদর থানার ওসি রেজাউল ইসলাম খান, পৌর কাউন্সিলর রাজিব সিংহ সাহা, ফজলুর রহমান ও বিজু আহমেদ।

জেলা প্রশাসনের উদ্যোগে দেড় শতাধিক যৌনকর্মীর হাতে ত্রাণ তুলে দেন পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু। এসময় তিনি বলেন, আপনার কেউ না খেয়ে থাকবেন না। আজ জেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রাণ সামগ্রী আপনাদের দেওয়া হলো। এরপর ঈদের আগে পৌরসভার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী পাবেন।

পৌর মেয়র রানীগঞ্জ যৌনপল্লী বাড়িওয়ালাদের উদ্দেশে আরো বলেন, করোনাকালে যৌনকর্মীদের আয় রোজগার নেই। তাই আপনারা বাড়িভাড়া নেবেন না। অন্যাথায় পৌরসভা থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ত্রাণ পেয়ে খুশির ঝিলিক যৌনকর্মীদের চোখে মুখে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা