সারাদেশ

মাকে চিঠি লিখে আত্মহত্যা 

নিজস্ব প্রতিবেদক, বরগুনা :বরগুনা শহরের কলেজ সড়ক খামারবাড়ি এলাকায় বাড়ীর মালিকের ছেলের যৌন হয়রানী ও মিথ্যা বদনাম সহ্য করতে না পেরে সামিয়া নামের ৮ ম শ্রেনীর এক শিক্ষার্থী মা’কে চিঠি লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সোমবার(৫ জুলাই) সকাল ৮টার দিকে বাসার বাথরুম গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মৃতদেহ উদ্বার করা হয়।

এলাকাবাসী অভিযুক্ত বাড়ীর মালিকের ছেলে ২সন্তানের জনক জামাল(৩২) কে আটক করে পুলিশে সোপর্দ করে।

সামিয়ার পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, সামিয়ার বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ হলে ৫-৬ মাস পূর্বে দ্বিতীয় স্বামী ও মেয়েকে নিয়ে কলেজের উত্তর পাশে খামার বাড়ীর সামনে আবুল বাশার নামের জনৈক ব্যাক্তির বাসা ভাড়া নেয়। পাশে এক বাসায় আবুল বাশারের ছেলে জামাল স্রী ও দুসন্তান নিয়ে বসবাস করছে।

স্হানীয়রা জানায়, জামাল প্রায়ই সামিয়া বাথরুমে গোসলে গেলে উকি দিয়ে দেখতো এবং অশ্লীল ইঙ্গিত করতো।

বিষয়টি সামিয়া তার মা’কে এবং জামালের স্ত্রীকে জানায়। এলাকার অনেকেই বিষয়টি জেনে যায়। জামাল বাহিরে দেখলেই অশ্লীল মন্তব্য ও ইঙ্গিত করতো। উল্টো জামাল সামিয়ার বিরুদ্বে মিথ্যা অপবাদ ছড়িয়ে দেয়। দুদিন পূর্বে জামাল অশ্লীল মন্তব্য করলে সামিয়ার মা, মোবাইলে জামালের বাবাকে জানায়।

সামিয়ার মা সুমি আক্তার জানায়, শনিবার ৩ জুলাই বাথরুমে সামিয়া গোসলকরার সময় জামাল উকি দিয়ে দেখলে সামিরা পানি ছুড়ে মারে। এতে ক্ষিপ্ত হয়ে জামাল অশ্লীল গালি দেয়।

আত্মহত্যার আগে সামিয়া তার মাকে উদ্দেশ্য করে লেখা চিঠিতে উল্লেখ করে, “মা আমার নামে তারা যে বদনান উঠিয়েছে তাতে আমি এই পৃথিবীতে থাকতে পারিনা। আমি একটি খারাপ মেয়ে, আমি নাকি খুব খারাপ। মা, তুমি ভালো থেক। আমাকে কেউ, বিশ্বাস করেনা, তুমি ছাড়া। ইতি, তোমার, সামিরা।”

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তারিকুল ইসলাম বলেন ,প্রাথমিক ভাবে আত্মহত্যা মনে হচ্ছে। এলাকাবাসী উত্তাক্ত্যকারী একজনকে পুলিশে সোপর্দ করেছে। তদন্ত করে আত্মহত্যার কারন জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যাবস্হা নেয়া হবে বলে তিনি জানান।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা