সারাদেশ

সৈয়দপুরে পিকআপের ধাক্কায়  নিহত ১

নিজস্ব প্রতিনিধি,নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে পিকআপের ধাক্কায় অটোরিকশা চালক ইসরাফিল ইসলাম (৫৫) নিহত। তাঁর বাড়ি কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ সরদারপাড়া গ্রামে।

সোমবার (৫ জুলাই) সকাল ৬ টার দিকে উপজেলার কামারপুকুর ইউনিয়নের (রংপুর মহাসড়ক) হাজির বটতলা ইসমাইল বীজ হিমাগারের সামনে ঘটনাটি ঘটেছে ।

সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তৈমুর জানান, চিকলী বাজার দিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে চালক সৈয়দপুর শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি পিকআপ অটোরিকশাকে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। এতে অটোচালক ইসমাইল ঘটনাস্থলেই মারা যান। সড়ক ফাঁকা থাকায় পিকআপ চালক পিকআপ নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, নিহত অটোচালকের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের নীলফামারী মর্গে পাঠানো হয়েছে। অটোরিকশাটি দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যায়। পুলিশ সেটি জব্দ করে তারাগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে গেছে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা