সারাদেশ

লকডাউন পরিদর্শনে সেনাবহিনী

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : নরসিংদীর করোনা পরিস্থিতিতে লকডাউন কার্যক্রম পরিদর্শন করেন বাংলাদেশ সেনাবহিনীর নবম পদাতিক ডিভিশনের ৯ম আর্টিলারীর ব্রিগেড কমান্ডার ব্রি. জেনারেল এ কে এম সাজেদুল।

সোমবার (৫জুলাই) দুপুরে নরসিংদীর পৌরসভা বড়বাজার এলাকায় পরিদর্শন করেন তিনি।

পরিদর্শন কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই। সে জন্যে সরকার ঘোষিত কঠোর লকডাউন কর্মসূচি সকলকেই মেনে চলতে হবে। এছাড়া আমাদেরও নিজেদের প্রয়োজনেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, লে. কর্ণেল গাজী আব্দুস সালাম, পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম, মেজর কামরুল ইসলাম, সদর এসিল্যান্ড শাহ আলম মিয়া ও বড়বাজার বনিক সমিতির সভাপতি বাবুল সরকার প্রমূখ।

এর অগে নরসিংদী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা করোনা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি।

এ সময় জেলা প্রশাসক, নরসিংদী জেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর ৭ম ফিল্ড আর্টিলারীর অধিনায়ক লে.কর্ণেল আব্দুস সালাম, পুলিশ সুপার, বিভিন্ন সেনা কর্মকর্তা, জেলা পরিষদ চেয়ারম্যান, প্রেসক্লাব সভপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

সান নিউজ /এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা