সারাদেশ

একসঙ্গে জন্ম নিলো চার সন্তান

নিজস্ব প্রতিবেদক: চার সন্তানের জন্ম দিয়েছেন কিশোরগঞ্জের এক মা। তার নাম পিংকি আক্তার। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন তিনি।

শনিবার (৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে সিজারের মাধ্যমে চার সন্তান জন্ম দেন তিনি। তাদের মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে। সন্তানদের পিতা সিরাজুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার তার স্ত্রীকে ঢামেক হাসপাতাল ভর্তি করা হয়।

সিরাজুল ও পিংকি দম্পতির বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ঘোষপাড়া গ্রামে। মাহিন নামে ৪ বছরের একটি ছেলে সন্তান রয়েছে তাদের।

শিশুদের বাবা সিরাজুল ইসলাম বাড্ডা এলাকায় ইউনিলিভার কোম্পানিতে সেলসম্যানের চাকরি করেন। থাকেন বাড্ডার সাতারকুল এলাকায়।

প্রথম সন্তানকে নিয়ে স্ত্রী থাকেন গ্রামের বাড়িতে। গর্বিত এই পিতা বলেন, ‘তিন মাস আগে স্ত্রীকে ঢাকায় এনে আমার কাছে রেখেছি। পরে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করালে শনিবার একসঙ্গে চার বাচ্চার জন্ম হয়।’

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ‘বাচ্চাদের মা সুস্থ আছেন। চারটি শিশু সাত মাসে জন্ম নেওয়ায় কিছুটা সমস্যা রয়েছে। তাদের ওজনও তুলনামূলক কম। একজনের ওজন এক কেজি তিনশ’ গ্রাম, বাকি তিন জনের ওজন ৯৫০ গ্রাম করে। তাই তাদের আইসিইউর প্রয়োজন হয়।’

ঢামেকের পরিচালক আরও বলেন, ‘আমাদের এখানে তৎক্ষণিক আইসিইউ খালি না থাকায় শিশুদেরকে প্রথমে বাইরের একটি বেসরকারি হাসপাতালে রাখতে হয়েছে। আজ (রবিবার) বেড খালি হওয়ার পর তাদেরকে ঢাকা মেডিক্যালের নবজাতক ইউনিটের আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে তারা নবজাতক ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। এখানে তাদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা