সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে যুবকের নিহত, আহত ১ 

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : গাজীপুরের টঙ্গীতে মসজিদের এসি মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবক নিহত হয়েছে । এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ১ জন।

রোববার (৪ জুলাই) দুপুরে টঙ্গীর আরিচপুর এলাকার শাহী জামে মসজিদে এ ঘটনা ঘটে। নিহত আফজাল হোসেন (৩০) ও আহতের নাম রাকিব।

নিহত আফজাল হোসেন মাদারীপুর জেলার শিবচর থানার শোলাপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। তিনি পরিবার নিয়ে রাজধানীর উত্তরখান থানার চানপাড়া এলাকায় বসবাস করতেন।

টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, দুপুরে আফজাল ও রাকিব আরিচপুর এলাকার শাহী জামে মসজিদে এসি সংযোগের কাজ করছিলেন। এসময় হঠাৎ বিদ্যুতায়িত হন আফজাল।

তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আহত হন সহযোগী রাকিব। তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আফজালকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রাকিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছ।

টঙ্গী পূর্ব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ বলেন, কোন অভিযোগ না থাকায় স্বজনরা হাসপাতাল থেকে মরদেহ নিয়ে গেছেন।

সাননিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা