সারাদেশ

সিএনজি-অটো চালকরা পেলেন খাদ্য সহায়তা

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর : চাঁদপুরে লকডাউনের প্রথম দিন থেকে এ পর্যন্ত জব্দকৃত চার শতাধিক সিএনজি ও অটোরিকশার চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (৪ জুলাই) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ এসব খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

তিনি বলে, গত ২দিনে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩৩৩ নম্বরে ফোন করলে খাদ্য সহায়তা প্রার্থী দেড় শতাধিক পরিবারকে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ চালকদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের গাড়িগুলো আমরা এখনো জব্দ করে রেখেছি। তাই আপনাদের পরিবারের কেউ যাতে অনাহারে না থাকে সে চিন্তা করেই এ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ হোসেন চৌধুরীসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাননিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা