সারাদেশ

সুস্থ থাকতে হলে কঠোর বিধিনিষেধ মানতে হবে

নিজস্ব প্রতিনিধি,নীলফামারী: নীলফামারীতে মহামারি করোনার আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে গেছে কয়েকগুণ। সংক্রমণের হার যাতে কমিয়ে আনা যায় সে লক্ষ্যে সরকার কাজ করে চলেছে। গত মাসে সংক্রমণ হার অনেক কম ছিল। এ কয়দিনে আক্রান্তের হার অনেক বৃদ্ধি পেয়েছে। সুস্থ থাকতে হলে অবশ্যই কঠোর বিধিনিষেধ মানতে হবে। এমন মন্তব্য করেন, নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ হাফিজুর রহমান চৌধুরী।

রবিবার (৪ জুলাই) দুপুরে সৈয়দপুরে লকডাউন পরিস্থিতি পরিদর্শনে এসে তিনি আরও বলেন, লকডাউন যদি সুষ্ঠুভাবে পালিত হয় সেই লক্ষ্যে সারাদেশের মত এ নীলফামারী সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে চলেছে।

পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বলেন, নীলফামারীতে সবার সহযোগিতায় লকডাউন সফল হচ্ছে এবং মানুষও তা পালনে এগিয়ে এসেছে। এখনও যেসব ত্রুটি পরিলক্ষিত হচ্ছে সেগুলো নিয়ে আমরা কার্যকর ব্যবস্থাগ্রহণ করবো। আমরা সকলকে নিয়ে লকডাউন বাস্তবায়ন করতে চাই। যাতে সংক্রমণ-বৃদ্ধি না পায়।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রমিজ আলম বলেন, জেলার মধ্যে সৈয়দপুরে দিন দিন আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। চলমান লকডাউন বিধিনিষেধ না মানলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। তাই সকলকে সরকারি বিধি মেনে চলার আহবান জানান।

এসময় সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম, নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) সারোয়ার আলম, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আবুল হাসনাত খান উপস্থিত ছিলেন।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা