সারাদেশ

ট্রাকচাপায় গৃহবধূ নিহত, স্বামী আহত

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার ঘিওর থানাধীন ট্রাকচাপায় ঘটনাস্থলে মর্জিনা আক্তার (২২) নামক এক গৃহবধূ নিহত হয়েছে। নিহত গৃহবধূ ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের ভালকুটিয়া গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার এর স্ত্রী।

রোববার (৪ জুলাই) সকাল ১০ টার দিকে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পুরান গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, মর্জিনা তার স্বামীর সাথে জরুরী কাজে মানিকগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে বালিয়াখোড়া ইউনিয়নের পুরান গ্রাম এলাকায় একটি পণ্যবাহী ট্রাককে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলের পেছনে থেকে ওই নারী পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। এসময় মোটরসাইকেল চালক আব্দুর রাজ্জাক মারাত্মক আহত হন।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে বলেও জানান পুলিশ।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা