সারাদেশ

ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড 

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : ফরিদপুরের নগরকান্দায় এক তরুণীকে ইভটিজিংয়ের দায়ে দুখু মোল্যা (৩২) নামের এক যুবককে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৪ জুলাই) সকালে উপজেলার পুরাপাড়ায় এ ঘটনা ঘটে।

পুরাপাড়া ইউনিয়নের বড় কাজুলী গ্রামের গঞ্জন মোল্যার ছেলে দুখু। তিনি নগরকান্দা বাজারে সাইকেল মেরামতের কাজ করেন।

স্থানীয়রা জানান, দুখু মিয়া তার দোকানের পাশের সড়ক দিয়ে কোনো মেয়ে গেলেই বিভিন্ন কুরুচিপূর্ণ কথা বলতেন। রোববার সকালেও তার দোকানের পাশ দিয়ে এক তরুণী যাওয়ার সময় দুখু মিয়া তাকে দেখে কুরুচিপূর্ণ মন্তব্য ও কুপ্রস্তাব দেন। ভুক্তভোগী তখনই অদূরে দায়িত্বরত পুলিশকে বিষয়টি জানান।

অভিযোগের সত্যতা পেয়ে পুলিশ দুখুকে আটক করে থানায় নিয়ে আসে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেতী প্রু ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুখুকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

ইএউনও জেতী প্রু জানান, দণ্ডপ্রাপ্ত দুখু মিয়াকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সাননিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা