সারাদেশ

হরিরামপুরে ৯ জনকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ :মানিকগঞ্জ হরিরামপুরে স্বাস্থ্যবিধি না মেনে দোকান খোলা রাখায় এবং অপ্রয়োজনে ঘোরাঘুরি করায় ৯ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে হরিরামপুর ঝিটকা বাজারে এ অভিযান চালায়।

এ সময় অভিযান চালিয়ে পথচারী, ব্যবসায়ীসহ ৯ ব্যক্তিকে ৬ হাজার ৮শ টাকা জরিমানা করেছেন মানিকগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন নিপা।

এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন সুবেদার মো. বাদশা শেখের নেতৃত্বে একদল বিজিবি। পরে ঝিটকা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদককে বাজারে গণ জমায়েত করতে নিষেধ করেন ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকানে ৩ ফিট দূরত্বের গোল দাগ দিয়ে দিতে এবং প্রয়োজনে ইউনিয়ন পরিষদ থেকে গ্রাম পুলিশ নিতে নির্দেশ দেন।

সাননিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা