সারাদেশ

এক হাতে কেটলি অন্য হাতে বই

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : মিলি আক্তার, বয়স ১৭ বছরের কম। বাবা-মাকে নিয়ে সংগ্রামী জীবন তার। দশম শ্রেণির এই ছাত্রীর এক হাতে পরিবার চালানোর ভার, অন্য হাতে বই। পরিবারের দেখভালের পাশাপাশি নিজের স্বপ্ন পূরণ করতে পড়ালেখা চালিয়ে যাচ্ছে মিলি। ফরিদপুরের নগরকান্দার তালমা ইউনিয়নের ধুৎরাহাটি গ্রামের আ. বারেক ব্যাপারীর মেয়ে। সে ধুৎরাহাটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। আর্থিক অভাব-অনটনের মধ্যেও সে জেএসসি পরীক্ষায় সুনামের সঙ্গে পাস করে।

মিলির বাবা বারেক ব্যাপারী চায়ের দোকান চালাতেন। ছয়-সাত বছর ধরে চোখের দৃষ্টি হারিয়ে চলাচলে অযোগ্য হয়ে পড়েছেন তিনি। টাকার অভাবে চোখের অপারেশন করতে পারেননি। মা সূর্য খাতুন বৃদ্ধা এবং শারীরিকভাবে অক্ষম। চার ভাইবোনের মধ্যে বিয়ের পরে সবাই পেতেছেন আলাদা সংসার। একমাত্র মিলিই থাকে তার বাবা-মায়ের সঙ্গে। তাই উপায়ন্তর না পেয়ে নিজের ও বাবা-মায়ের পেটের তাগিদে মিলি আক্তার হাতে তুলে নিয়েছেন গরম চায়ের কেতলি।

খোঁজ নিয়ে জানা গেছে, এই বৃদ্ধ অসহায় দম্পতির একমাত্র ভরসা দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ে মিলি আক্তার। তাদের জীবন যাপনের একমাত্র অবলম্বন চায়ের দোকান। এ ছাড়া তাদের আয়ের আর কোনো উৎস নেই। মিলি চার-পাঁচ বছর ধরে স্থানীয় রসুলপুর বাজারে চায়ের দোকান করে সংসার চালাচ্ছে।
পাশাপাশি চলছে তার পড়াশোনাও। সকাল হলেই স্থানীয় একটি বাজারে নিজ হাতে চা তৈরি করে বিক্রি করে মিলি। এভাবে সারাদিন শেষে রাত প্রায় সাড়ে ৮টা পর্যন্ত চলা ওই দোকানের আয়েই চলে তাদের সংসার।

চা বানানোর ফাঁকে ফাঁকে কথা হয় মিলির সঙ্গে। সে বলে, ‘আমার একটাই আশা লেখাপড়া করে উচ্চশিক্ষা অর্জন করব। মানুষের মতো মানুষ হবো। চাকরি করে জীবন কাটাব। কিন্তু তা আর পারছি কই? ভাইয়েরা সংসারের কোনো খোঁজ রাখেন না। মা-বাবা কাজকর্ম করতে পারে না। আয়ের ব্যবস্থা নেই। বাধ্য হয়ে আমাকেই সংসারের হাল ধরতে হয়েছে। কিন্তু চায়ের দোকান চালিয়ে সংসারের হাল ধরে আবার পড়াশোনা করা অনেক কষ্টের।’

মিলির বাবা আ. বারেক ব্যাপারী আবেক আপ্লুত কণ্ঠে বলেন, আমার নিজের প্রতি খুব লজ্জা ও ঘৃণা হয়। মেয়ে এই বয়সে বাজারে মানুষের হাতে চা দেয়। কিন্তু খাব কি? সংসার চলবে কীভাবে? আমি চোখে দেখি না, কাজ করতে পারি না। কি আর করার, সবই আল্লাহর ইচ্ছা।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

ঝালকাঠিতে ননদ জামাইয়ের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ গৃহবধূর বিরুদ্ধে 

ঝালকাঠি সদর উপজেলায় ননদ জামাইয়ের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক গৃহবধূ...

অনলাইনে চাকরির ফাঁদ, বাড়ছে মানবপাচার

তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে মানবপাচার চক্রও তাদের কৌশল পাল্টেছ...

মাদারীপুরের কালকিনি ও ডাসারে অসহায় পরিবারে আর্থিক সহায়তা 

মাদারীপুরের কালকিনি ও ডাসারে অসহায় পরিবারের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ম...

বাগেরহাটে  ১১টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাই ১১টি গরু উদ্ধার কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা