সারাদেশ

মুন্সীগঞ্জে ইয়াবাসহ যুবক আটক 

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলায় ৩০পিস ইয়াবা ট্যাবলেটসহ রিয়াদ ফরাজী নামে এক যুবককে আটক করেছে গজারিয়া থানা পুলিশ। আটককৃত রিয়াদ ফরাজী উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুর (মধ্যপাড়া) আবুল কালামের ছেলে।

আজ (৪ জুলাই) রবিবার সকাল ১০টার দিকে ভবেরচর বাজার এলাকায় অবস্থিত সোনালী ব্যাংকের সামনে পাকা রাস্তার উপর থেকে পুলিশ অভিযান চালিয়ে ৩০ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে।

আটকের বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ রইছ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল ১০টার দিকে ভবেরচর বাজার এলাকায় অবস্থিত সোনালী ব্যাংকের সামনে থেকে রিয়াদ ফরাজীকে আটক করে ৩০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে গজারিয়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়েরের পর দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা